রোসা লুক্সেমবের্গ :- যুদ্ধবিরোধী অন্তহীন যাত্রা
@ I feel at home in the entire world,
wherever there are clouds & birds &
human tears.- Rosa Luxemburg
এক যুদ্ধবিরোধী কর্মীর অন্তহীন যাত্রা :-
(5 মার্চ 1871 - 15 জানুয়ারী 1919)~
সৈনিক অটো রুঞ্জ রাইফেলের বাট দিয়ে
তাঁকে আঘাত করে | তিনি ছিটকে পরেন |
তারপর মাথায় গুলি ঢোকার আগেই
যুদ্ধবিরোধী নেত্রীর শেষ কথা :
আমি ছিলাম ! আমি আছি ! আমি থাকব !
হ্যাঁ... তিনি সেই বিখ্যাত রোজা লুক্সেমবার্গ,
যাঁর বসবাস বিপ্লবের প্রাণকেন্দ্রেই |
প্রথম বিশ্ব যুদ্ধ:-
তিনি যুদ্ধবিরোধী আন্তর্জাতিক গ্রুপ(পরে 'স্পার্টাকাস' নামে পরিচিতি) গঠন করেন, সমগ্র যুদ্ধ জুড়ে অবৈধ (সরকারের বিরুদ্ধে- স্পার্টাকাস
চিঠি) নিউজলেটার বিতরণ করেন।
তিনি সরাসরি আন্দোলন করেছিলেন, একটি বিশাল যুদ্ধ বিরোধী সমাবেশের আয়োজন করেন (10,000 জন, 1 মে 1916) |
যুদ্ধ বিরোধী বক্তব্যের জন্য তাঁকে কারাগারে দণ্ডিত করা হয় (বার্নিমস্ট্রাস, ফেব্রুয়ারি 1915 - ফেব্রুয়ারি 1916)। রোজা লুক্সেমবার্গ লেখার মাধ্যমে তার সক্রিয়তা চালিয়ে যান। প্রথম বিশ্বযুদ্ধ ঠেকাতে যে যে চেষ্টা ও কার্যকলাপ দরকার, তাই তিনি করেছেন।
তিনি(তাঁর ছদ্মনাম- জুনিয়াস) যুদ্ধের বর্বরতার বিরুদ্ধে বিখ্যাত জুনিয়াস প্যামফলেট লিখেছেন ।
তাঁর বিপ্লবী স্লোগান- শান্তি ! স্বাধীনতা ! রুটি !
"গণহত্যা যুদ্ধের ক্লান্তিকর... একঘেয়ে ব্যবসায় পরিণত হয়েছে"- তাই মৃত্যুর প্রতিবাদ করেছেন রক্ত দিয়ে... নিজের মৃত্যু দিয়েই |
∆∆
তথ্যসূত্র: * The Letters of Rosa Luxemburg.
London eye Al. 2011
* The Murder of Rosa
Luxemburg,
La Vergne 2019
* Rosa Luxemburg. 2019
*. Ros Luxemburg. A Life, Boston
1986- E. Ettinger. Beacon Press
আলোকচিত্র : Rosa Luxemburg
Comments
Post a Comment
If you have any doubts, please let me know