Poem
কবিতা - গাছ ও মানুষেরা এক কবি - জ্যোৎস্না জরি . দিন যায় বছর যায় মাস যায় পাতারা তেমনি ঝরে পড়ে আবার নতুন হয়ে ওরা আসে । . গাছ বেমালুম অবিচল ঝড় আসে পাতা ভাঙে ফুল ফল নষ্ট হয় কত গাছ কাঁদে ব্যথা পায় তবু নির্বাক । . কিছু কিছু ব্যথা থাকে জোছনা রাতের খোঁজে পথ হাঁটে । কিছু কিছু ঘুম মিষ্টি স্বপ্নকে কতবার বিছানায় ডাকে... . কাঁচের জানলায় কড়া রোদ দগ্ধ করে দেহ মন নির্বিকার । চোখ ঝিকিমিকি করে আমার ঘরটা নিছক এলেবেলে নয়... একটু গরমে ক্ষতি কি ? . দু'কামরার ভাড়া ঘরে এলোমেলো সব পুরনো বসতবাড়ি ঝাড়ো মোছো মোটেও জোৎস্না আসে না বর্ষায় স্যাত স্যাতে মেঝে কারণে অকারণে জলেরাও খেলা করে । . মানুষ তবু বাঁচে বিনোদনে দু'চারটে রঙিন ছবির ফ্রেম টিভির পর্দায় ভাসে এটুকুই সুখ... . তারপর গাছ আর মানুষে এক হয়ে যায়... । 💙 Poetry - Trees and people are same Poet - Jotsna Jari . Days go by, years go by, months go by The leaves fall like that They come...